৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫২
শিরোনাম:

ভোলায় সংঘর্ষ: ৫ হাজার জনকে আসামি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল করা যাবে না। রোববার দুপুরে সংঘর্ষের পর আশপাশের জেলা থেকে বাড়তি পুলিশ আনা হয়েছে ভোলায়। বোরহানউদ্দিনে মোতায়েন করা হয়েছে বিজিবি।

প্রসঙ্গত, এক যুবকের ‘হ্যাকড হওয়া’ ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে রোববার বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে দফায় দফায় সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।

 

Loading