৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৮
শিরোনাম:

মহিম আকন-সভাপতি, তপু বিশ^াস-সম্পাদক নির্বাচিত

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট)ঃ বাগেরহাটের শরণখোলায় ১নং ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের
ত্রি-বার্ষিক সম্মেলনে মহিম আকন ও তপু বিশ^াস সভাপতি- সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ধানসাগর ইউনিয়নের ডঃ মুহম্মদ মাসুম বিল্লাহ (ডি.এন) কারিগরি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিম আকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক তপু বিশ^াসের পরিচালনায় প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শরণখোলা উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ্যডভোকেট আলী আকবর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
ডাক্তার এম.এ মতিন। প্রধাণ বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শহীদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা এম. সাইফুল ইসলাম খোকন, এম.এ রশিদ আকন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম। সাব্বির আহমেদ মুক্তা, মুন্সী আব্দুস
সোবাহান, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবু জাফর জব্বার, আওয়ামীলীগ নেতা আজমল হোসেন মুক্তা, ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান স্বপন,
সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হুমায়ুন করিম সুমন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাসান মীর প্রমূখ।

Loading