৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০
শিরোনাম:

কলম্বিয়ায় বোমা হামলায় অন্তত ১০ বিদ্রোহী মারা গেছে

কলম্বিয়ায় বোমা হামলায় অন্তত ১০ বিদ্রোহী মারা গেছে। এছাড়াও আহত হয়েছে আরও অন্তত ৩ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২ মার্চ) দক্ষিণপূর্ব গুয়েভিয়ার অঞ্চলে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলম্বিয়ার পুলিশ ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে এ বোমা হামলা চালানো হয়। সামরিক বাহিনীর শান্তি চুক্তি ভঙ্গের কারণে গেরিলা গ্রুপের ১৩ সদস্যকে লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডিয়েগো মোল্যানো।

যেসকল গেরিলা সদস্য সরকারের নির্দেশ অমান্য করে শর্ত ভঙ্গ করে তারা দেশের জন্য হুমকিস্বরুপ বলেও মন্তব্য করেন মোল্যানো।

Loading