৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৮
শিরোনাম:

ছাত্রলীগকর্মীর লাথিতে মাটিতে লুটিয়ে পড়েন জাবি ছাত্রী মারিয়াম (ভিডিও)

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় মারিয়াম রশিদ ছন্দা নামের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলায় পাঁচ নারী শিক্ষার্থীসহ অন্তত ৩৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এদিকে মারিয়াম ছন্দাকে হামলার একটি ভিডিও যুগান্তরের কাছে এসেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হামলার শিকার মারিয়াম মাটিতে শুয়ে কাতরাচ্ছেন। এসময় অন্যরা তাকে ধরাধরি করে হাসপাতালে নেয়ার চেষ্টা করছেন।

মারিয়ামের এক বন্ধু ঘটনাস্থল থেকে জানান, ছাত্রফ্রন্টের জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে যায় সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী মারিয়াম রশিদ ছন্দা। এ সময় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের এক কর্মী মারিয়ামের পেটে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আন্দোলকারীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

https://www.youtube.com/watch?v=Ma5dJ5x3IB0

Loading