গানের তালে তালে মঞ্চে নাচ করছেন তরুণীরা। তাদের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন কয়েকজন ব্যক্তি। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও দর্শক সারিতে উপভোগ করলেন সেই নাচ। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি সংরক্ষিত এলাকায় গত শনিবার রাতভর চলে সেই ‘অশ্লীল’ নাচ।
Thank you for reading this post, don't forget to subscribe!ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, শিলিগুড়ির জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সংরক্ষিত এলাকা। সেখানকার দিঘির পাড়ে গত শনিবার ছট পূজার আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও তৈরি করা হয়েছিল ছটের ঘাট। সেখানেই অশ্লীল নাচের আসর বসে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে এসজেডিএ কর্তৃপক্ষ।
ওই নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর শুরু হয় নানা সমালোচনা। পুলিশের সামনে একটি সংরক্ষিত এলাকায় কীভাবে অশ্লীল নাচ চলে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।
জানা গেছে, ওই অশ্লীল নাচের ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পরই নিরাপত্তারক্ষীদের কাছে প্রতিবেদন চেয়েছে এসজেডিএ কর্তৃপক্ষ।
https://www.youtube.com/watch?v=53R2AoAgq5I
![]()