৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম:

বঙ্গবন্ধু বিপিএলে সাত দলের পরিচালক চূড়ান্ত, ফিক্সিং রোধে থাকবে আকসুও

বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরন করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। নতুন মোড়কের পাশাপাশি নানা ধরনের পরিবর্তন এসেছে এ আসরে। থাকছে না কোনো ফ্রাঞ্চাইজি, বিসিবি নিজেই পরিচালনা করবে দলগুলো। গতকাল প্রত্যেক দলের জন্য পরিচালক নিয়োগ করেছে বিসিবি। এছাড়া ফিক্সিং ও দুর্নীতি প্রতিরোধে প্রতি দলের সাথে থাকবেন আকসুর একজন করে কর্মকর্তা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বঙ্গবন্ধু বিপিএলে পাঁচটি দলে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পরামর্শকের ভূমিকায় থাকবে। বাকি দুটির পৃষ্ঠপোষক বিসিবি। বোর্ডের সাথে সম্পর্ক রক্ষায় প্রতিটি দলে থাকবেন একজন করে বোর্ড পরিচালক, যারা দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন।

সাতটি দলের পরিচালক হলেন- গাজী গোলাম মোর্তজা, জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান, তানজিল চৌধুরী, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।

এদের মধ্যে গাজী গোলাম মোর্তজা ঢাকা প্লাটুন, জালাল ইউনুস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এনায়েত হোসেন সিরাজ রাজশাহী রয়্যালস, আকরাম খান রংপুর রেঞ্জার্স, তানজিল চৌধুরী সিলেট থান্ডার্স, নাঈমুর রহমান দুর্জয় কুমিল্লা ওয়ারিয়র্স ও খালেদ মাহমুদ সুজন খুলনা টাইগার্সের হয়ে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।

এদিকে ফিক্সিং ইস্যুতে নড়েচড়ে বসা দেশের ক্রিকেট অঙ্গন বিপিএলে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে সচেষ্ট। সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলে প্রতিটি দলের সাথে থাকবেন অ্যান্টি করাপশন ইউনিট বা আকসুর কর্মকর্তা।

Loading