২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩২
শিরোনাম:

ছবি মুক্তির আগে ফারিয়ার ভিডিও ভাইরাল!(ভিডিও)

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় মুখ নুসরাত ফারিয়া মাজহার। কয়েকদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে এই নায়িকার অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’। ছবিটিতে তিনি ঢালিউড কিং শাকিবের খানের বিপরীতে অভিনয় করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগেও বেশ কয়েকবার ছবিটি মুক্তির কথা থাকলেও আলোর মুখ দেখেনি ‘শাহেনশাহ’। তবে এবার ঠিকই মুক্তি পেতে চলেছে ছবিটি। প্রযোজক সূত্রে জানা গেছে, আসছে দূর্গা পূজায় বাংলাদেশে মুক্তি পাবে শাকিব খান ও নুসরাত অভিনীত ‘শাহেনশাহ’।

এদিকে, ছবিটি মুক্তি পেতে বেশি দিন নেই, ঠিক তার আগে নতুনভাবে আলোচনায় আসলেন নুসরাত। সম্প্রতি ভাইরাল হয়েছে তার একটি ভিডিও। যেটিতে দেখা গেছে, শরীর ঠিক রাখতে জিমনেসিয়ামে কঠোর জিম করছেন নুসরাত ফারিয়া।

আর সেই ভিডিও দর্শকদের দেখাতে পোস্ট করেছেন নায়িকা নিজেই।

এদিকে, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিবাহ অভিযান’ ছবিটি। এতে তার বিপরীতে দেখা গেছে ভারতের অঙ্কুশকে।

নুসরাত ফারিয়ার শেয়ার করা ভিডিওটি:-

https://www.youtube.com/watch?v=sZyRptTDPM4

Loading