পাকিস্তানকে হারালেই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের। শনিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এশিয়ার দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২।
Thank you for reading this post, don't forget to subscribe!ঘরের মাঠে এর আগে একবার খেলার সুযোগ পেলেও ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। এই প্রথম এসিসি ইমার্জিং কাপের ফাইনালে ওঠা বাংলাদেশ শিরোপা থেকে মাত্র এক জয় দূরে।
ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে এখনও অপরাজিত বাংলাদেশ দল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ইমার্জিং কাপের ফাইনালে ওঠে স্বাগতিকরা।
এর আগে পরপর দু’বার সেমিফাইনালে শ্রীলংকার কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
![]()