৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪২
শিরোনাম:

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে কোটিপতি হলেন জামাই

শ্বশুরবাড়ি গিয়ে কোটিপতি হলেন এক নিরাপত্তাকর্মী। একই দিনে জোড়া লটারি জিতে কোটিপতি বনে গেছেন তিনি।এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আনন্দবাজার জানিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর রুইদাস। নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করেন এক বেসরকারি সংস্থায়।

শনিবার সকালে শ্বশুরবাড়ি এসে স্থানীয় বাজারে লটারির টিকিট কাটেন শ্রীধর। দুপুর দেড়টা নাগাদ জানতে পারেন, লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন তিনি। তবে তার পরও টিকিট কাটা থামাননি। বিকালে ফের টিকিট কাটেন। কাকতালীয় ভাবে তাতেও জেতেন কয়েক লাখ টাকা।

পর পর দুবার লটারি জিতে আনন্দে আত্মহারা হয়ে শ্বশুরবাড়ির সবাইকে খবরটি জানান জামাই। আস্তে আস্তে খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

অবশেষে নিরাপত্তার অভাব বোধ করে জামুড়িয়া থানায় যান শ্রীধর। পুলিশ তার যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছে।

Loading