লটারি জিতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন ভারতের কেরালার এক অটোচালক। তাও আবার জিতেছেন ১২ কোটি টাকা। অথচ দিন দশেক আগেও তিনি ছিলেন একজন দরিদ্র অটোচালক।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, ওই অটোচালকের নাম জয়পালান পি আর। তিনি কেরালার মারাডুর বাসিন্দা। রাতারাতি বড়লোক হওয়া জয়পালানের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী করে নম্বর বেছে নিয়েছিলেন বা নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে কারও পরামর্শ নিয়েছিলেন কি না।
জবাবে সংবাদ সংস্থা পিটিআইকে কোটিপতি অটোচালক বলেন, ‘লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভালো লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ ব্যাপারে কারও পরামর্শ নিইনি।’
ত্রিপুনীথুরা থেকে গত ১০ সেপ্টেম্বর ওনাম বাম্পার লটারির টিকিটটি কেটেছিলেন জয়পালান। রোববার (১৯ সেপ্টেম্বর) তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেড়ালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন।
কেড়ালা জুড়ে বিক্রি হওয়া ৫৪ লক্ষ টিকিটের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম পুরস্কার বিজেতাকে। জয়ী জয়পালন অবশ্য ১২ কোটি টাকা জিতলেও হাতে পাবেন ৭ কোটি টাকা।
![]()