৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৮
শিরোনাম:

আফগানিস্তানের প্রথম ইউটিউবার দম্পতি এখন প্রাণনাশের শঙ্কায় ভুগছেন

২৮ বছরের কুদরাতুল্লাহ রাজাভি ও তার স্ত্রী ২৯ বছরের রানা ইয়াজডানপানাহ তাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের জীবনযাত্রার ওপর ভিডিও পোস্ট করেন। রুটি তৈরি থেকে পাহাড়ে ঘুরতে যাওয়া, খেলা ইত্যাদি রকমের এসব ভিডিওতে লাইকও পড়ে প্রচুর। কিন্তু এখন তারা জীবননাশের শঙ্কায় পড়েছেন। মিরর

Thank you for reading this post, don't forget to subscribe!

তাদের ৬ মাসের কন্যা সন্তানের নাম কাতাইওন। কুদরাতের জন্ম ইরানে, আফগান শরণার্থী হিসেবে। আফগান গৃহযুদ্ধের সময়ে সে তার পরিবারের সঙ্গে চলে যায় ইরানে।

আফগান ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার অনুবাদক হিসেবে কুদরাত কাজ করে, ফ্রিল্যান্স ফিল্ম তৈরি করে।

রানা কাজ করতেন আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল অফিসে। মডেলিংও করেন রানা।

গত বছর সাইকেল চালনার জন্যে তাকে প্রবল সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। কুদরাত বলেন আমরা কাবুলের রাস্তায় মটরসাইকেলে ঘুরতাম। নারীদের সন্মান জানাতেই। নারীরা মটরসাইকেলে ঘুরছে এটা আফগানিস্তানে সাধারণ দৃশ্য নয়।

Loading