৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম:

ভাই ভাবি ও ভাতিজিকে কুপিয়ে খুন করে যুবকের আত্মহত্যা

ভারতে সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরে চাচাতো ভাই, তার স্ত্রী ও মেয়েকে খুন করে এক যুবক। পশ্চিমবঙ্গের চণ্ডীতলার নৈটির বাসিন্দা শ্রীকান্ত ঘোষের মৃতদেহ উদ্ধার হয় গোবরা রেলস্টেশন থেকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় হাওড়া বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে কামারকুণ্ডু জিআরপি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দিয়ে লাশ শনাক্ত করা হয়।সোমবার সকালে হুগলির চণ্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ, তার স্ত্রী মিতা এবং তাদের মেয়ে শিল্পাকে কুপিয়ে খুন করেন শ্রীকান্ত।

প্রথমে শাবল, পরে চাপাতি দিয়ে আঘাত করে তাদের খুন করেন তিনি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শ্রীকান্ত। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল। তবে শ্রীকান্ত আত্মহত্যা করায় মোটেই খুশি নন প্রতিবেশীরা। আইনের বিচারে তার কঠিন সাজা হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা।

প্রতিবেশী শুভেন্দু দত্ত বলেন, এটি কোনো শাস্তি নয়। যেভাবে ও একটা পরিবারকে শেষ করে দিয়েছে, ওর ফাঁসি হওয়া উচিত ছিল।

Loading