দোকানিদের-সংঘাতে-যেভাবে-জড়াল-ঢাকা-কলেজ- নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ।
Thank you for reading this post, don't forget to subscribe!অনুসন্ধানে জানা যায়, ঢাকা কলেজ শিক্ষার্থীদের চাঁদাবাজি বা খাবারের দোকানে কম মূল্য পরিশোধ নয়, বরং নিউ মার্কেটের দুটি ফাস্টফুডের দোকানের কর্মচারীদের নিজেদের বিবাদ থেকে সংঘাতের শুরু।
নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত ওই মার্কেটের দুটি ফাস্ট ফুডের দোকানের কর্মীদের নিজেদের বিরোধ থেকে।
সোমবার মধ্যরাত থেকে দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বন্ধ রয়েছে নিউ মার্কেট এলাকার সকল দোকানপাট ও সড়কে যান চলাচল। বন্ধ করে দেয়া হয়েছে ঢাকা কলেজ ও এর ছাত্রাবাসগুলো।
সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষ হলেও এর নেপথ্যের কারণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছিল না। একেক সূত্র একেক কারণ বলছিল। মঙ্গলবার সকাল থেকে এ ব্যাপারে অনুসন্ধান চালায় নিউজবাংলা।
![]()