৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৫
শিরোনাম:

ভারতের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের রায়গড়ে নিজ বাড়ি থেকে ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনার নাগওয়ান্সি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ প্রতিদিন

Thank you for reading this post, don't forget to subscribe!

চক্রধর নগর থানার সাব ইন্সপেক্টর এক জাতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগওয়ান্সি। রায়গড়ে নিজের বাড়িতে এই ঘটনাটি ঘটে। চক্রধর নগর থানা এই ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে লীনার মরদেহ।

লীনার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১১ হাজারের বেশি। গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ইউটিউবে তার নিজস্ব চ্যানেলও রয়েছে। যার নাম ‘রয়্যাল লীনা’। সেখানে বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করতেন। এবারের বড় দিনে সবশেষ পোস্ট করেছিলেন লীনা। মেয়েকে হারিয়ে শোকে ভাসছে তার পরিবার।

 

Loading