ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিটি কলেজের দ্বিতীয় বর্ষের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- নাঈম (১৮), কাব্য (১৯) ও স্পন্দন বসু (১৯)।মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!আহত শিক্ষার্থীদের অভিভাবকরা গণমাধ্যমকে বলেন, পূর্ব শত্রুতার জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের তিন শিক্ষার্থীকে ধানমন্ডি আড়ংয়ের সামনে বাস থেকে নামার পর মারধর করে আহত করে।
এরপর তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে আহত এক শিক্ষার্থী কাব্যের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।তার অবস্থা আশঙ্কাজনক বলেন জানিয়েছেন চিকিৎসক। আহত অন্য দুজনের অবস্থাও ভালো নয়। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি।ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের তিন শিক্ষার্থীকে মেরে আহত করেছে।এ ঘটনায় সিটি কলেজের আহত তিন শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে।
![]()