৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩
শিরোনাম:

প্রেমিক নিয়ে ৪ তরুণীর মারামারি

সম্প্রতি চার তরুণীর একটি ভিডিও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকাপরা দুই তরুণী শাড়িপরা দুই তরুণীকে মারধর করছেন, চুলের মুঠো ধরে টানাহেচড়া করছেন। শাড়িপরা এক তরুণী সড়কের ওপর পড়ে গেলে বোরকাপরা তরুণী তার বুকের ওপর বসে পড়েন। বোরকাপরা তরুণী শাড়িপরা তরুণীর চুল মুষ্টিতে ধরে টানাহেচড়া করছেন। তাদের মারপিটের দৃশ্য কয়েকজন তরুণ মুঠোফোনে ধারণ করছিলেন। পথচারীরা তাদের নিবৃত্ত করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক। এক তরুণী বান্ধবীসহ এবং আরেক তরুণী বোনসহ এসে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে মারামারিতে জড়িয়ে যান। তাদের নাম এবং পরিচয় কেউ জানতে পারেনি।

রাতুল নামের এক তরুণ তার মুঠোফোনে এই মারামারির মুহূর্ত ভিডিও করেন। তিনি বলেন, আমরা বিকেলে কলেজের সামনে বারোঘাটি পুকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে শাড়িপরা দুই তরুণী বারোঘাটি পুকুরপাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকাপরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। চার তরুণী কথা বলছিলেন।

কয়েক মিনিট পর তাদের মধ্যে মারামারি শুরু হয়। আমরা এক তরুণীকে চিনেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের স্নাতকের ছাত্রী। দুই তরুণীর এক তরুণের সঙ্গে প্রেম করা নিয়ে এ অবস্থা সৃষ্টি হয় বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ঘটনায় মারামারির সাথে জড়িত এক তরুণীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করে কেটে দেন।

 

Loading