৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

নতুন কর্মসূচি ঘোষণা করলো গণতন্ত্র মঞ্চ

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে মানববন্ধনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু শনিবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় প্রেস ক্লাবের কাছে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা কাকরাইলে নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড়ে পদযাত্রা শেষ করেন। এ সময় বক্তব্য দেন ভাসানী অধিকার পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্যসচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় আলোচনাসভায় আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জাতীয় সামতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

 

Loading