৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৯
শিরোনাম:

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শনিবার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সূত্র: বাসস

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

তিনি বলেন, তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমুলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও এসময় আলোচনা হয়।

Loading