৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৯
শিরোনাম:

কোভিড-১৯ এর চিকিৎসায় ‘গেম চেঞ্জার’ নামের এক ওষুধের অনুমোদন দিলো রাশিয়া

সোমবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘গেম চেঞ্জার’ নামের এই অ্যাভিফ্যাভির ওষুধটি কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষেধক হিসেবে কাজ করবে।’ এর ফর্মুলা দ্রুতই বিশ্বকে জানানো হবে। একইসঙ্গে জুন মাসের মধ্যে রাশিয়ার হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে ওষুধটির ৬০ হাজার ডোজ। রয়টার্স, ইয়ন টিভি, দ্যা মস্কো টাইমস

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রত্যাশিত ফলাফল পাওয়ার পরই এই অ্যাভিফ্যাভির ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অ্যাভিফ্যাভির হচ্ছে ফ্যাভিপিরাভিরের পরিবর্তিত সংস্করণ। ফ্যাভিপিরাভির জাপানে ফ্লুর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য এটিকে সংস্কারের মাধ্যমে অ্যাভিফ্যাভির তৈরি করেছে রাশিয়া।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ওষুধটি রাশিয়ান ফার্মাসিউটিক্যাল ফার্ম চেমরারের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে। আরডিআইএফ বলছে, প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে কোভিড-১৯ এ সংক্রামিত রোগীদের সারিয়ে তুলতে অ্যাভিফ্যাভির খুবই কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে।

আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ওষুধটি ব্যবহারের চারদিন পর ৬৫ শতাংশ রোগীর শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে বর্তমানে ৩৩০ জন রোগীর ওপর এটি প্রয়োগ করা হচ্ছে। ১১ জুন থেকে এই ওষুধ দিয়ে আক্রান্ত রুশ রোগীদের চিকিৎসা শুরু হবে।

বিশ্ব জরিপ সংস্থ্যা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সবচেয়ে বেশি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে রাশিয়ায়। এ পর্যন্ত দেশটিতে শনাক্তের সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ কগস। মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৫৫ জনের

Loading