ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক সুপারিশ ও তদবির বাণিজ্যসহ অর্থ লেনদেনের অভিযোগে মানহানি মামলার আবেদন করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে মামলাটির আবেদন করেন ঢাবি সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সভাপতি (ভিপি)মোজাহিদ কামাল উদ্দিন। তার আইনজীবী এনামুল হক রুপম এ তথ্য জানিয়েছেন। বাদীপক্ষের অপর আইনজীবী হলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি।
![]()